, , ,
শিরোনামঃ
আমরা নারায়ণগঞ্জে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিব যাতে অপরাধীদের শনাক্ত করা যায়: এমপি দিপু অপ-সাংবাদিকতা অভিযোগে সুলতান আটক; মুচলেকায় মুক্ত সিদ্ধিরগঞ্জে জাসাসের ৭ নং ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা  বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ  সিদ্ধিরগঞ্জে একাধিক মাদক মামলার আসামি জসিম গ্রেপ্তার  বিএনপি নেতা শামসুদ্দিনের নির্দেশে বৃদ্ধকে পিটিয়ে হত্যা; ভাতিজাসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা শব্দদূষণের বিরুদ্ধে অভিযান  চালিয়েছে পরিবেশ অধিদপ্তর; জরিমানা সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ একজন গ্রেপ্তার  বন্যাদুর্গত প্রতিবন্ধীদের মাঝে দ্রুত সময়ে ত্রাণ নিয়ে হাজির মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার 

মোশাররফ-পার্নোর ‘বিলডাকিনি’ পেল আনকাট সেন্সর

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার অভিনীত ‘হুব্বা’ সিনেমা ১৯ জানুয়ারি দুই বাংলায় মুক্তি পাচ্ছে। এরই মধ্যে জানা গেছে, তার নতুন সিনেমা ‘বিলডাকিনি’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি জন্য আনকাট সেন্সর পেয়েছে। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র।

আজ (১৭ জানুয়ারি) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘বিলডাকিনি’ নির্মাতা ফজলুল তুহিন। তিনি বলেন, কোনো কাটছাঁট ছাড়াই চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। দুই-তিন দিনের মধ্যে আমি মুক্তি তারিখটা জানাতে পারব গণমাধ্যমে।

কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া এ সিনেমায় উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সিনেমাটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকছে ডাটা সলিউশন।

টালিগঞ্জের জনপ্রিয় এ নায়িকার চলচ্চিত্রে অভিষেক ঘটে কলকাতার গায়ক অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমায় অভিনয় করেই আলোচনায় উঠে আসেন।

এরপর ‘দত্ত ভার্সাস দত্ত’, ‘বেডরুম’, কয়েকটি মেয়ের গল্প’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ড’, ‘শেষ অঙ্ক’, ‘গ্ল্যামার’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ঢাকাই চলচ্চিত্রে পার্নোর আগমন মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ দিয়ে। ঢাকাই চলচ্চিত্রে বিলডাকিনি তার দ্বিতীয় চলচ্চিত্র।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।