মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শহরকে হকার, যানজট ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি মিজানুর বন্দরে ওয়ারেন্ট ও পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার শিশুদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে: মামুন মাহমুদ ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা  ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু  সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা  মানুষের চাহিদা পূরণে রূপগঞ্জে ১০০ শয্যা হাসপাতালের দাবি এমপি দিপু ভূঁইয়ার হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ: এমপি মান্নান বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন এমপি কালাম হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

মানুষের চাহিদা পূরণে রূপগঞ্জে ১০০ শয্যা হাসপাতালের দাবি এমপি দিপু ভূঁইয়ার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জবাসীর পক্ষ থেকে আমি একটি আবেদন করতে চাই। এখানে আমাদের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী আছেন। রূপগঞ্জ একটি শিল্পাঞ্চল হওয়ায় এখানে স্থায়ী বাসিন্দাদের চেয়ে ভাসমান মানুষের সংখ্যা বেশি। লাখ লাখ মানুষের বসবাস ও যাতায়াত রয়েছে। প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষের সমাগম হয়। কিন্তু এখানে মাত্র ৫০ শয্যার একটি হাসপাতাল রয়েছে। এই ৫০ শয্যার হাসপাতাল দিয়ে প্রকৃত চাহিদা পূরণ সম্ভব নয়। তাই রূপগঞ্জবাসীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, এখানে যেন ১০০ শয্যার একটি হাসপাতাল করা হয়।

সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে দেশব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা একটু ইতিবাচক সংবাদ প্রকাশ করবেন। অনেক সময় নানা ধরনের গুজব ছড়ানো হয়। কখনো বলা হয় দেশে এটি সংকট, ওটি সংকট। কিন্তু আমার জানা মতে, যখন হাম-রুবেলার পরিস্থিতি চলছিল, তখন আমি নিজে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ঘুরে দেখেছি। সেখানে জানতে পেরেছি, নারায়ণগঞ্জে ৭৫ হাজার টিকা মজুত ছিল। কিন্তু বিভিন্ন গুজবের কারণে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

তিনি বলেন, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, দেশে এখন এই ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে রয়েছে। মায়েরা যেন শিশুদের এই ভ্যাকসিন দিতে উৎসাহিত হন। আপনারা ইতিবাচক সংবাদ প্রকাশ করলে মানুষ আরও বেশি উৎসাহিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক রায়হান কবির এবং জেলা সিভিল সার্জন এএফএম মুশিউর রহমান প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।