বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে পাঠানটুলি এলাকায় ধানের শীষের পক্ষে বিএনপি নেতা আবুল হোসেনের গণসংযোগ  বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী  কাউকে হুমকি দিয়ে যা ইচ্ছা করার সুযোগ দেওয়া হবে না: মান্নান বন্দরে ডকইয়ার্ড পরিদর্শনে পাকিস্তান নৌবাহিনীর ১৫ সদস্য প্রতিনিধি দল আমি ভাগবাটোয়ারার রাজনীতি করতে আসিনি: তারিকুল প্রশাসন যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে: কালাম স্বচ্ছ রাজনীতির প্রত্যাশায় ইসলামী আন্দোলনের প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে: মাসুম বিল্লাহ আমি জানি না, তিনি কখনও স্কুলে গেছেন কিনা মান্নাকে উদ্দেশ্য করে বললেন গিয়াসউদ্দিন শাহ আলমের স্ত্রীর ‘বিভ্রান্তিকর’ প্রচারে ক্ষুব্ধ বিএনপি  নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মরহুম হাবিবুর রহমান হাবিব এর স্মরণে স্মৃতি ডিগবল টুর্নামেন্টে পাঠানটুলী কিং দল বিজয়ী

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

মোঃ মিঠুন মিয়া, সিদ্ধিরগঞ্জ:
বিশিষ্ট ক্রীড়া সংগঠক আমরা মোহামেডান এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয়  সভাপতি ও  নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মরহুম হাবিবুর রহমান হাবিব এর স্মরণে  স্মৃতি ডিগবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

১৫ নভেম্বর, শুক্রবার ৩ টায় নারায়ণগঞ্জের  সিদ্ধিরগঞ্জ থানাধীন  পাঠানটুলী কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী শেষে আইলপাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

আমরা মোহামেডান এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডি এইচ বাবুল এর    সভাপতিত্বে এসময়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আমরা মোহামেডানের প্রধান উপদেষ্টা-  শিরীন হাবিব। এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক-  ভিপি মাসুকুল ইসলাম রাজিব, আমরা মোহামেডান কেন্দ্রীয়  উপদেষ্টা- আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। আমরা মোহামেডান এর কেন্দ্রীয় সভাপতি-  খোরশেদ আলম নাসির। আমরা মোহামেডান এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক- মাসুদ আহমেদ চৌধুরী,কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি-  মঈনুল হোসেন রতন, আমরা মোহামেডান এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক-  জাহাঙ্গীর হোসেন স্বাধীন,  ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পদক- মোশারফ হোসেন, সাবেক জাতীয় দলের খেলোয়ার- সুজন ভূঁইয়া ও  সোহেল রানা। মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়া।

গত ১১ অক্টেবর এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধনী হয়। খেলায় অংশগ্রহণ করেন   মোট ১৬ টি দল। ১৬ টি দলের মধ্য থেকে   ফাইনাল রাউন্ডে উঠে আসে পাঠানটুলী কিং দল ও পাঠানটুলী একাদশ। চূড়ান্ত পর্বে পাঠানটুলী  একাদশকে ট্রাইব্রেকারে ১ গোলে পরাজিত করে পাঠানটুলী কিং দল বিজয় অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঠানটুলী কিং দলের অধিনায়ক টাইগার দুলাল উপস্থিত অতিথিদের কাছ থেকে বিজয়ী পুরস্কার গ্রহণ করেন এবং রানার্সআপ অর্জনকারী পাঠানটুলী একাদশ এর অধিনায়ক ঝন্টু পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন আমরা মোহামেডান কেন্দ্রীয়  যুগ্ম সম্পাদক আক্তার হোসেন।

এ সময় স্থানীয় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন রোকন,জাহাঙ্গীর মাদবর,চাঁনমিয়া,টিপু,জাকির,দেলোয়ার, জামান, রহমত উল্লাহ,হাবিব,সুজন,শিপন, তোফাজ্জল, সেলিম, রাশেদ,বাদশা খান, আরিফ, আলমগীর,শাহীন, কসিক,উজ্জ্বলসহ প্রমূখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।