, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান মঈন খানের নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার, মাদকসেবী ৪০ সিদ্ধিরগঞ্জের সব পূজামণ্ডপ পরিদর্শনে শেখ মোহাম্মদ অপু, নির্বিঘ্নে উৎসব পালনে যুবদলের স্বেচ্ছাসেবক কমিটি আড়াইহাজারে নাদিম হত্যা: ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি বন্দরে ঝুটের গুদামে আগুন, পুড়ল ১৪টি টিনের ঘর নারায়ণগঞ্জে ২১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ ৯৩টি

বেনাপোল সীমান্তে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বেনাপোল রঘুনাথপুর বিওপির ভারত সীমান্তের কাটাতারের ৫০০ গজ দুরে বাংলাদেশে জমিতে অজ্ঞাত ব্যাক্তির (৩৬ বছর বয়সী) লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও বিজিবি। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে স্থানীয় রঘুনাথপুর গ্রামের এরোরখালের পাশে পাতির বিল নামক মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বেনাপোল পোর্ট থানার আওতাধীন রঘুনাথপুর গ্রামের এরোরখালের পাড় মাঠে সকালে কৃষকেরা কাজ করতে গেলে একটি মৃতদেহ দেখতে পায়। তারা প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে জানান। পরে তিনি পুলিশ ও বিজিবিকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করেছে।

প্রাথমিক ভাবে দেখা যায় লাশটির পায়ে একটি গামছা বাঁধা দেখা যায় এবং ধারণা করা হচ্ছে লাশটি মেরে ভারতের ভিড়ে সীমান্ত থেকে বাংলাদেশি সীমান্তে ফেলা রাখা হয়েছে। লাশটি ভারত সীমান্তে দিক থেকে যে টেনে আনা হয়েছে তার চিহ্ন লক্ষ্য করা গেছে। লাশটির গায়ে আঘাতের কালশিরা দাগ এবং কালফোলা দেখা যায়।

রঘুনাথপুর বিজিবি ক্যাম্প কমান্ডার জানান, স্থানীয় কৃষকদের ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানের মাধ্যমে জানতে পেরে বিজিবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এখনও পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

এবিষয়ে নাভারণ সার্কেল এসপি জুয়েল ইমরান বলেন, সকালে জানতে পারি বাহাদুরপর ইউনিয়নের রঘুনাথপুর বিজিবি বিওপির একেবারে ভারতের ভিড়ে সীমান্তের কাটাতারের পাশে অজ্ঞাত ব্যাক্তির লাশ পড়ে আছে। পরে পোর্ট থানার পুলিশ সহ বিজিবিকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভারত সীমান্তের কাটাতারের খুব কাছেই বাংলাদেশের ভু-অংশে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ পড়ে আছে। লাশের শরীরে ক্ষতস্থান না থাকলেও সারা শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা লাশটা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরন করেছি। ময়নাতদন্ত শেষে লাশের মৃতের কারন জানা জাবে। প্রাথমিক ভাবে লাশের পরিচয় পাওয়া যাইনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।