শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নারায়ণগঞ্জে অনলাইন পোর্টাল “নিউজ আলো’র শুভ উদ্বোধন আমি নির্বাচিত হইনি, নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে: এমপি কালাম মানুষ যদি সমাজকে আলোকিত করতে পারে, তাহলে একটি পাঠাগার দেশকে আলোকিত করতে পারে:মামুন মাহমুদ  নাসিকের কর্মীর ওপর হামলা; ১৬০ হকারের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার নেই বন্দরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সাকিব নামে এক পথচারী নিহত  সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দিয়ে বিপাকে নারী,প্রাণনাশের হুমকি;থানায় অভিযোগ শুধু খাল খনন করলে হবে না অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ  ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন আটক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

বিয়ের প্রলোভন দেখিয়ে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশির হালদার নামে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ছাত্রীর বাবার দায়ের করা অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকার কমল হালদারের ছেলে শিশির হালদার তার মেয়েকে বাড়িতে প্রাইভেট পড়াতো। প্রাইভেট পড়ানোর সময় শিশির হালদার তার মেয়েকে নানাভাবে ফুসলিয়ে এবং প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেয়। প্রথমে রাজি না হলেও একপর্যায়ে তার মেয়ের সঙ্গে শিশির হালদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে আরও বলা হয়েছে, প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর শিশির হালদার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে শিশির হালদারকে বিয়ের জন্য চাপ দিলে সে কালক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে ওই ছাত্রী তিন মাসের গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি শিশির হালদারকে জানালে সে ওষুধ সেবন করিয়ে পেটের বাচ্চা নষ্ট করে দেয়।

ভুক্তভোগী ছাত্রীর বাবা অভিযোগে উল্লেখ করেছেন যে, এই বিষয়টি নিয়ে তিনি শিশির হালদারের পরিবারকে জানানোর পর শিশির হালদারের বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদার তাদের মারধর করে প্রাণনাশের হুমকি দেন।

তথ্যটি নিশ্চিত করে সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মফিজুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।