সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফেইসবুকে এক স্ট্যাটাসে ভাষা নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন রাজীব বন্দরে বিএনপির ৬ নেতাকর্মী বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা বন্দরে বিকাশ এজেন্ট কর্মীকে ফাঁকা গুলি ও পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই নবনির্বাচিত সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী’কে জেএসএস’র ফুলেল শুভেচ্ছা চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী আওয়ামীলীগ নেতার মৃত্যু  ভাষা শহীদদের প্রতি জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন  প্রথম প্রহরে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন  সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ভাষা শহীদদের প্রতি বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের শ্রদ্ধা নিবেদন  প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি ডিসি ও এসপি’র শ্রদ্ধা নিবেদন 

ফেইসবুকে এক স্ট্যাটাসে ভাষা নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন রাজীব

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ভাষা নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) দেওয়া ওই স্ট্যাটাসে তিনি বলেন, তার আগের দিনের বক্তব্যে অনেকেই কষ্ট পেয়েছেন বলে তাকে মেসেজ দিয়েছেন। যারা তার বক্তব্য ভুল বুঝেছেন, তাদের উদ্দেশেই তিনি বিষয়টি স্পষ্ট করছেন।

স্ট্যাটাসে রাজীব উল্লেখ করেন, বাংলা ভাষা বরাবরই সমৃদ্ধ ও উদার। যুগ যুগ ধরে ইংরেজি, আরবি, ফারসি ও উর্দু ভাষার অসংখ্য শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে। বিষয়টি তিনি কোনোভাবেই অস্বীকার করেন না।

তবে তার মূল বক্তব্য ছিল শব্দের মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে। ১৯৫২ সালের ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে পাওয়া মাতৃভাষার প্রতি গভীর আবেগ থেকেই তিনি মনে করেন—প্রতিবাদের ভাষা হিসেবে বাংলার নিজস্ব শব্দগুলো বেশি শক্তিশালী ও যথাযথ।

তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট শব্দ বা ভাষার প্রতি বিদ্বেষ নয়; বরং একুশের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলা ভাষার স্বকীয়তাকে অগ্রাধিকার দেওয়াই ছিল তার বক্তব্যের উদ্দেশ্য।

রাজীবের ভাষ্য অনুযায়ী, নিজের ভাষাকে বেশি ভালোবাসা বা গুরুত্ব দেওয়া মানে অন্য ভাষা বা কাউকে ছোট করা নয়। এটি মূলত দেশপ্রেম ও ভাষাপ্রেমের বহিঃপ্রকাশ।

এখানে বিতর্কের চেয়ে বরং নিজ নিজ শব্দভাণ্ডারের শেকড় খুঁজে দেখার আহ্বানই মুখ্য বলেও তিনি উল্লেখ করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।