, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের অভিযোগে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ফতুল্লায় বিএনপি নেতাকর্মীদের অস্থায়ী কার্যালয়ে আগুন, তদন্তে পুলিশের দুটি দল রাজপথে নামছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল, খানপুর থেকে বিশাল প্রতিবাদ মিছিলের প্রস্তুতি কৈশোরের রাজপথ থেকে যুবদলের শীর্ষ আসন, সজলের সাড়ে তিন দশকের রাজনৈতিক অধ্যায় রূপগঞ্জে ডিবির অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার তারেক রহমানের নির্দেশনায় মাঠে নামছে বিএনপি সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ, আলোচনায় ইরফান ভূঁইয়া নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৬৯ লাখ টাকা সাংবাদিকদের বছরজুড়ে খেলাধুলায় রাখতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফতুল্লায় বিএনপি নেতাকর্মীদের অস্থায়ী কার্যালয়ে আগুন, তদন্তে পুলিশের দুটি দল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহৃত একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুটি মোটরসাইকেলে করে আসা চার ব্যক্তির মধ্যে একজন কার্যালয়ের ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের দুটি পৃথক তদন্ত দল কাজ শুরু করেছে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে আমানা গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর মাসদাইরের গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবহারের জন্য টিন দিয়ে তৈরি একটি অস্থায়ী কার্যালয় রয়েছে। রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চার ব্যক্তি সেখানে আসে। একটি মোটরসাইকেলে থাকা দুজন কার্যালয়ের বাইরে অবস্থান নেয়। অন্য মোটরসাইকেল থেকে হেলমেট পরা এক ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।

একপর্যায়ে কার্যালয়ের ভেতরে থাকা প্লাস্টিকের একটি চেয়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত দৌড়ে মূল সড়কের দিকে পালিয়ে যায় ওই ব্যক্তি। এ সময় তার সঙ্গে আসা অন্যরাও মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে পুলিশের দুটি পৃথক তদন্ত দল কাজ শুরু করেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন জানান, যে স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, সেটি সরাসরি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়। স্থানীয় বিএনপির কয়েকজন নেতা সেখানে বসে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করতেন। তবে ঘটনাটিকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

তিনি আরও জানান, দুটি মোটরসাইকেলে করে এসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ জন্য দুটি পৃথক তদন্ত দল গঠন করা হয়েছে। দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।