, , ,
শিরোনামঃ
বন্দরে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার মামলায় মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম গ্রেপ্তার  বন্দরে পূর্ব শত্রুতার জেরে গার্মেন্টস কর্মী আরমানকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ  শুধু স্কুলের আঙিনা নয়, ভবনের ছাদও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: শিবানী সরকার চট্টগ্রামে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু সোনারগাঁয়ে ১২ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী রাসেল অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার  নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল পদত্যাগ করলেন ২২তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন; দায়িত্ব পালন করবেন স্পিকার  সিদ্ধিরগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার 

পলাতক মত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামি সাইফুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বিডিআর বিদ্রোহ মামলার আসামি সিপাহী মো. সাইফুল ইসলামকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া। বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, ২৪ সেপ্টেম্বর যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বসুন্দিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিডিআর বিদ্রোহ মামলায় মত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামি সিপাহী মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ ও র‌্যাব-৬।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামি মোঃ সাইফুল ইসলাম (৩৭) বিডিআর বিদ্রোহ মামলার মত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামী। সে গত ৫ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পালিয়ে আত্মগোপনে যায়। আসামিকে জিজ্ঞাসাবাদ ও আদালত সূত্রে জানা যায় যে, আসামি মোঃ সাইফুল ইসলাম (৩৭) পিলখানায় সংগঠিত হত্যাকান্ডের মামলায় ২০০৯ সালের এপ্রিলের ৩ তারিখে লালবাগ থানা এলাকা হতে র‌্যাব-২ এর নিকট গ্রেপ্তার হন। পরে ৭/৪/২০০৯ তারিখ হতে ঢাকা কেন্দ্রীয়কারাগারে আটক ছিলেন। এরপর ঢাকার বকশিবাজার আলিয়া মাদ্রাসা সিভিল কোর্টে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৩ সালের ডিসেম্বরে মৃত্যুদন্ডের রায় হয় তার বিরুদ্ধে। রায়ের পর ০৮/১১/২০১৩ ইং তারিখে গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয়কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।