বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নদীগুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নৌ উপদেষ্টা  সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণে ১ জন নিহত, তিনজন দগ্ধ  নাগরিকরা যেটা চাইবেন ওই ভিত্তিতেই আগামীর নারায়ণগঞ্জ গড়বো ইনশাআল্লাহ: মাসুদুজ্জামান  মানবাধিকার সুরক্ষায় মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা  সিটি পার্কে ‘৫ টাকার বৃক্ষমেলা’ কর্মসূচির উদ্বোধন করলেন মাসুদুজ্জামান  সিদ্ধিরগঞ্জে এনসিপির প্রার্থীর পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ছাত্রশক্তির তিন কর্মীর উপর হামলা বন্দর উপজেলা নবাগত ইউএনওকে বন্দর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের শুভেচ্ছা বন্দরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা প্রতিহিংসা নয়-বিশ্ব হোক মানবতার: মোঃ শফিকুল ইসলাম আরজু দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া

নিজের শরীরে আগুন লাগিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহননের পথ বেছে নেওয়া যুবলীগ নেতা আশিকুর রহমান (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আশিকুর রহমান উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তিনি শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে পারিবারিক কলহে ভুগছিলেন আশিকুর রহমান। তিন দিন আগে নিজের ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত বার্ন ইউনিটে ভর্তি করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, “পারিবারিক কলহের জেরে আশিকুর রহমান আত্মহত্যার চেষ্টা করেছিলেন। হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা গেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।