, , ,
শিরোনামঃ
বন্দর উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘মহা তাঁবু জলসা’ পাঁচ মাস পর দেশে ফিরলেন বিএনপি নেতা ইমাম হোসেন বাদল, ফুলেল শুভেচ্ছায় বরণ সোনারগাঁয়ে ঝটিকা মিছিলের অভিযোগে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ফতুল্লায় হামলার ভিডিও ধারণ করায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, অন্তঃসত্ত্বা স্ত্রী নারায়ণগঞ্জে ফের সহিংসতা হলে দায় এড়াতে পারবেন না বিদেশে অবস্থানকারীরা: সাহেদ আহমেদ আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ ষড়যন্ত্র ও নাশকতা প্রতিহত করতে যুবদল নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ সজলের গাড়ি পোড়ালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে থাকতে দেওয়া হবে না: যুবদল নেতা রনি শামীম ওসমানের সঙ্গে ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগ, দুদকের অভিযোগপত্রে নীট কনসার্নের দুই পরিচালক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ

নিজের শরীরে আগুন লাগিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহননের পথ বেছে নেওয়া যুবলীগ নেতা আশিকুর রহমান (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আশিকুর রহমান উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তিনি শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের ৭ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে পারিবারিক কলহে ভুগছিলেন আশিকুর রহমান। তিন দিন আগে নিজের ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত বার্ন ইউনিটে ভর্তি করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, “পারিবারিক কলহের জেরে আশিকুর রহমান আত্মহত্যার চেষ্টা করেছিলেন। হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা গেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।