সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ঈদুল আজহা ত্যাগ ও আত্মোৎসর্গের শিক্ষা নিয়ে আসে,অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‍্যাবের বিশেষ টহল ও চেকপোস্ট ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’ দেশবাসীসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ দিদার খন্দকার নাসিকের ১১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সরকার কাজ করছে: সাংস্কৃতিক প্রতিমন্ত্রী  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল বাশার বাদশা খাঁন দেশ-বিদেশের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শেখ মোহাম্মদ অপু দেশবাসীকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়েছেন নাঃগঞ্জ মহানগর তরুণ দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির

নাসিকের ১১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।

‎সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে বলেন, নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে পরিচ্ছন্নতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই নাগরিকরা পরিচ্ছন্ন পরিবেশে বসবাসের সুযোগ পাচ্ছেন। তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে।

‎তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল ফিতরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

‎আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সিটি করপোরেশনের প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি।

‎প্রশাসক বলেন, “ঈদের দিন সকাল সাড়ে ১১টা থেকে নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। নগরবাসী যেন কোনো ধরনের দুর্ভোগে না পড়েন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

প্রতিটি ওয়ার্ডে আমি নিজেও উপস্থিত থেকে তদারকি করবো। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য সেদিন বিশেষ বরাদ্দও রাখা হয়েছে।”

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরী সমাজকল্যাণ কর্মকর্তা এ কে এম ফরিদুল মিরাজ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত উদ্দিন এবং পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মো. শামসুজ্জোহা, সাবেক নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, দিলারা মাসুদ ময়না, মাসুদা মোজাফফর প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।