, , ,
শিরোনামঃ
বন্দরে পূজামণ্ডপ পরিদর্শনে কার্তিক ঘোষ, আর্থিক সহায়তা পৌঁছানোর খোঁজখবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রূপগঞ্জের ইউএস-বাংলা মেডিকেল কলেজের শোভাযাত্রা ও আলোচনা সভা রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সোনারগাঁয়ে কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হত্যা ও বিস্ফোরক মামলায় পুনরায় জামিন পেলেন আইভী বন্দরে পরকীয়ার সন্দেহে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার বিদেশে কর্মী পাঠানোর প্রতিটি ধাপ অনলাইনের আওতায় আসছে: শ্রমমন্ত্রী বন্দরে পাওনা ২২ লাখ টাকা চাওয়ায় হামলা, প্রাণ গেল ৭২ বছরের বৃদ্ধার ফতুল্লায় ‘কোবরা গ্রুপ’ প্রধান সোহেল খন্দকার গ্রেপ্তার, উদ্ধার বিদেশি রিভলভার-হেরোইন রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১ দফা দাবীতে নার্সদের কর্মবিরতি 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার ১ দফা দাবিতে কর্মবিরতি পালন করা হযেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নার্সিং সংস্কার পরিষদ, নারায়ণগঞ্জ জেলার আয়োজনে নারায়ণগঞ্জ শহরে অবস্থিত ৩’শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের সামনে অনুষ্ঠিত হয় এ কর্ম বিরতি অনুষ্ঠান।

এ সময় নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে কর্মরত নার্সগণ বিভিন্ন শ্লোগান তুলে তাদের এ কর্মসূচি পালন করেন।

খানপুর হাসপাতালে কর্মরত সিনিয়র ষ্টাফ নার্স মো: ছগির হোসাইন এ সময় বলেন, নার্সিং পেশা ও নার্সদের নিয়ে যে কটুক্তি করেছেন মহাপরিচালক মাকসুরা নূর তা কথনোই মেনে নেওয়া যায় না। আমরা রাত নেই দিন নেই ২৪ ঘন্টাই সাধারন রোগীদের সেবায় নিযোজিত থাকি। আমরা এ পেশায় না থাকলে গোটা দেশ স্থবির হয়ে পরবে।

তিনি আরও বলেন, আমাদের একটাি দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদেরকে অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করতে হবে। আমাদের এক দফা দাবি মানা না হলে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব হাজী মোহাম্মদ সগীর হোসেন, সদস্য শিমু মোদক এর নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।