, , ,
শিরোনামঃ
নাশকতা-অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিয়া চাঁনের রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত রূপগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন, স্বস্তিতে হকার, পথচারী ও যাত্রী সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫ আইনের রাজনৈতিক অপব্যবহার বন্ধ না হলে গণতান্ত্রিক রূপান্তর বাধাগ্রস্ত হবে: এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে ডিবির জালে ছাত্রদলের সাবেক নেতা, ইয়াবাসহ গ্রেপ্তার ২ সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ককটেলসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক চীনে দুই রৌপ্যজয়ী সাওয়ানাকে অভিনন্দন জানালেন এমপি দিপু কপ৩১-এর বৈশ্বিক মঞ্চে নারায়ণগঞ্জ সদরের জলবায়ু সহনশীল উন্নয়ন উদ্যোগের প্রশংসা

ধলেশ্বরী নদীতে মিলল নারায়ণগঞ্জের নিখোঁজ তরুণের মরদেহ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকার ২০ বছর বয়সী তরুণ শিশির কুমার বীরের মরদেহ মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যদের সন্দেহ, শিশিরকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তার শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় মেট্রো সিমেন্ট কারখানার প্রায় ২০০ গজ দূরে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আব্দুল মাবুদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শিশির কুমার বীর নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকার প্রয়াত বিপ্লব বীরের ছেলে। পরিবারের সঙ্গে ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

শিশিরের বড় বোন শুভ্রা বীর জানান, গত মঙ্গলবার রাতে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান শিশির। পরদিন সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তবে বাসা থেকে বের হওয়ার সময় তিনি নিজের ব্যবহৃত মুঠোফোনটি বাড়িতেই রেখে যান।

এদিকে, শিশির নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। তিনি বলেন, মুক্তারপুর নৌপুলিশ শিশিরের মরদেহ উদ্ধারের বিষয়টি জানালে তার পরিবারের সদস্যদের অবহিত করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি।

শিক্ষাজীবনে মেধাবী ছিলেন শিশির। ২০২৫ সালে সরকারি তোলারাম কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এর আগে এসএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিলেন। দুই পরীক্ষাতেই জিপিএ-৫ পাওয়া শিশির বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান তার বোন শুভ্রা বীর।

তরুণ বয়সে শিশিরের এমন মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্বজনেরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।