, , ,
শিরোনামঃ
কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা—গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ যশোর আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ ১০ জন আটক চাকুরিচ্যুতি থেকে কারাবরণ, তবুও মচকাননি ডা. মজিবুর রহমান যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী সিদ্ধিরগঞ্জে হিযবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে ইমাম-ওলামা ঐক্য পরিষদের সেমিনার শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে জরিমানা  নারায়ণগঞ্জে বেশিরভাগ এলাকায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তি  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ ঘুষমুক্ত ভূমি সেবায় নজির স্থাপনে সর্বমহলে প্রশংসিত ডিসি মো: রায়হান কবির

ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ হেনা আক্তার (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ডের ভূঁইয়া প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত হেনা আক্তার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাবো দক্ষিণপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের স্ত্রী এবং মৃত হারুন হাওলাদারের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার “খ” জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই আফজাল শাহীন, এসআই মো. সোহেল মিয়া এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে হেনা আক্তারকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আটককৃত নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।