সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ: নিরব রায়হান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে বিকল্পধারার মহাসচিব ওবায়দুর রহমান মৃধার শোক হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শ্রাবণের পাশে যুবদল নেতা সরদার সুজন স্বাধীনতা দিবস উপলক্ষে রাজিবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে জেলা যুবদল নেতাদের মিছিল নিয়ে যোগদান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা  একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল চব্বিশের রাজাকার: রাজিব মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে জেলা ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা  স্বাধীনতার যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ হয়েছিল, আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি: এড. সাখাওয়াত হোসেন  স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ: নিরব রায়হান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বিএনপির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ও বর্তমান নারায়ণগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান। তিনি অভিযোগ করেছেন, বিএনপি পূর্বের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধারা অব্যাহত রাখার চেষ্টা করছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের পথে এগোচ্ছে।

সোমবার (৩০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে নিরব রায়হান বলেন, “সালাউদ্দিন সাহেবরা হয়তো হাসিনার সবক নিয়েই দেশ পরিচালনায় নেমেছেন। জুলাই সনদ বাস্তবায়নে তারা নাটকীয় ও জঘন্যতম রূপ প্রদর্শন করছেন, যা দেশের জনগণকে আবারও দমিয়ে রাখার অপচেষ্টা।”

তিনি আরও বলেন, বিএনপি পুলিশ কমিশন থেকে শুরু করে গুম-খুন সংক্রান্ত তদন্ত কমিশন পর্যন্ত সবকিছুকে দলীয় নিয়ন্ত্রণে আনতে চায়। এর মাধ্যমে দেশে পুনরায় গুম-খুনের রাজত্ব কায়েমের আশঙ্কা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, অতীতে বিএনপির নেতাকর্মীরাও গুম-খুনের শিকার হলেও এখন তারা সেই বাস্তবতা উপেক্ষা করছে।

দুদকের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলে নিরব রায়হান বলেন, “দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। একইভাবে স্বাধীন বিচার বিভাগ ও সচিবালয়ের প্রতিও তাদের অনীহা স্পষ্ট।”

তিনি দাবি করেন, বিএনপি জনগণের রায়ের প্রতিফলন হিসেবে ঘোষিত গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনাগ্রহী এবং বিদ্যমান অধ্যাদেশ বাতিলের চেষ্টায় লিপ্ত। পাশাপাশি গণভোটের বৈধতা নিয়েও প্রশ্ন তুলছে দলটি।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি প্রশ্ন তোলেন, “যদি গণভোট অবৈধ হয়, তবে একই দিনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন কীভাবে বৈধ হয়?”

নিরব রায়হান বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে জনগণের রায় ও জাতীয় সনদের প্রতি সম্মান প্রদর্শন জরুরি। অন্যথায় দেশ আবারও পুরনো রাজনৈতিক সংকটে নিমজ্জিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।