, , ,
শিরোনামঃ
বিভেদ ভুলে ঐক্যের আহ্বান আবুল কাউছার আশার, বন্দরে আজ তাফসিরুল কুরআন মাহফিল জনসেবায় লিয়াকত আলী লেকু, আরামবাগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের অভিযোগে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ফতুল্লায় বিএনপি নেতাকর্মীদের অস্থায়ী কার্যালয়ে আগুন, তদন্তে পুলিশের দুটি দল রাজপথে নামছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল, খানপুর থেকে বিশাল প্রতিবাদ মিছিলের প্রস্তুতি কৈশোরের রাজপথ থেকে যুবদলের শীর্ষ আসন, সজলের সাড়ে তিন দশকের রাজনৈতিক অধ্যায় রূপগঞ্জে ডিবির অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার তারেক রহমানের নির্দেশনায় মাঠে নামছে বিএনপি সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ, আলোচনায় ইরফান ভূঁইয়া নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৬৯ লাখ টাকা

জনসেবায় লিয়াকত আলী লেকু, আরামবাগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নাসিক ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী লেকু। তাঁর সার্বিক সহযোগিতায় আরামবাগ এলাকায় বিনামূল্যে চক্ষু, রক্তচাপ (প্রেসার) ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মেডিভিশন আই হসপিটালের পরিচালনায় আরামবাগ জেএমসি তিন রাস্তার মোড়ে অবস্থিত বিএনপির কার্যালয়ে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে চোখের বিভিন্ন সমস্যা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করানোর সুযোগ পাচ্ছেন।

সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগে বিশেষ ভূমিকা রাখছেন মোহাম্মদ লিয়াকত আলী লেকু। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে তাঁর এই সহযোগিতাকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা।

আয়োজকদের লক্ষ্য, অর্থনৈতিকভাবে অসচ্ছল ও সাধারণ মানুষ যেন সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন এবং প্রাথমিক পর্যায়েই বিভিন্ন রোগের ঝুঁকি শনাক্ত করতে পারেন। পাশাপাশি মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তোলাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে মানুষের কল্যাণে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহযোগিতা সামাজিক দায়বদ্ধতার ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।