শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নারায়ণগঞ্জে অনলাইন পোর্টাল “নিউজ আলো’র শুভ উদ্বোধন আমি নির্বাচিত হইনি, নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে: এমপি কালাম মানুষ যদি সমাজকে আলোকিত করতে পারে, তাহলে একটি পাঠাগার দেশকে আলোকিত করতে পারে:মামুন মাহমুদ  নাসিকের কর্মীর ওপর হামলা; ১৬০ হকারের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার নেই বন্দরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সাকিব নামে এক পথচারী নিহত  সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দিয়ে বিপাকে নারী,প্রাণনাশের হুমকি;থানায় অভিযোগ শুধু খাল খনন করলে হবে না অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ  ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন আটক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির ১লক্ষ্য বৃক্ষরোপণ বাস্তবায়নের শেষ পর্যায়ে

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে আজ ৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত ধনু হাজী খালের উভয় পাশে ৩০০ তালের চারা রোপণের কার্যক্রম উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় জেলা প্রশাসক বলেন, জেলা শহরের পাশাপাশি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারণকে সাথে নিয়ে দুই মাস ধরে নিরলসভাবে কাজ করে ১ লক্ষ বৃক্ষ রোপনের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করছেন।

মূলত, ১০ মে শুরু হওয়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বহুল প্রশংসিত উদ্যোগ ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচিতে ১ লক্ষ বৃক্ষ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। দুই মাসব্যাপি এ কার্যক্রমে প্রতিটি উপজেলায় বৃক্ষ রোপনের উদ্যোগ নেন জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ ও সকল উপজেলা প্রশাসন। এ কার্যক্রমে জেলা প্রশাসক নিজে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন। এছাড়া মন্ত্রণালয়ের কয়েকজন সিনিয়র সচিব, সচিব ও বিভাগীয় কমিশনার, ঢাকা নিজেই অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষ রোপন করেছেন।

সদর উপজেলার ধনু হাজী খালের উভয় পাশে ৩০০ তালের চারা রোপন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সাদিয়া আক্তার ও আসাদুজ্জামানসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিবর্গ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।