মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শিশুদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে: মামুন মাহমুদ ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা  ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু  সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা  মানুষের চাহিদা পূরণে রূপগঞ্জে ১০০ শয্যা হাসপাতালের দাবি এমপি দিপু ভূঁইয়ার হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ: এমপি মান্নান বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন এমপি কালাম হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মজুদ রাখা ১১২০ ছিটান জ্বালানি তেল উদ্ধার করলো ভ্রাম্যমান আদালত  সোনারগাঁয়ে তেলবাহী গাড়ি উদ্ধার করতে এসে লুট হওয়া ৭ গ্রেনেড উদ্ধার করলো ডিবি পুলিশ 

আজমেরী ওসমানের দুই সহযোগী কুমিল্লায় অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ আজমেরী ওসমানের ঘনিষ্ঠ দুই সহযোগীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক দুজন হলেন—নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং একই জেলার বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ চিশতী (৪২)। শাকিল আজমেরী ওসমানের “বডিগার্ড” হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ঢাকাগামী ‘এশিয়া এয়ারকন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, “আটক ব্যক্তিরা অস্ত্রটি কোথা থেকে এনেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।