রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে বিএনপির ৬ নেতাকর্মী বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা বন্দরে বিকাশ এজেন্ট কর্মীকে ফাঁকা গুলি ও পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই নবনির্বাচিত সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী’কে জেএসএস’র ফুলেল শুভেচ্ছা চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী আওয়ামীলীগ নেতার মৃত্যু  ভাষা শহীদদের প্রতি জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন  প্রথম প্রহরে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন  সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ভাষা শহীদদের প্রতি বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের শ্রদ্ধা নিবেদন  প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি ডিসি ও এসপি’র শ্রদ্ধা নিবেদন  সিদ্ধিরগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি,সোর্স বাবুকে মাদক,অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার 

সিদ্ধিরগঞ্জে শোক মঞ্চে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বাংলাদেশের প্রথম মহিলা ও তিন বারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চির বিদায়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

কেন্দ্র ঘোষিত ৭ দিনের শোকের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী বাসস্ট্যান্ড-এ নারায়ণগঞ্জ ৩ ও ৪ আসনের মৈত্রী চত্ত্বরে গড়ে ওঠা শোক মঞ্চে এ আয়োজন করা হয়।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বাদ যোহর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়।

এসময়, বায়তুল মামুর (কবরস্থান) জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহিমের তত্ত্বাবধানে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর প্রায় দেড় হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক শরিফুল হাসান রোকনের উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ‘র যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব এবং বিশেষ অতিথি হিসেবে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন। এছাড়া অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাজমূল হক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র অন্যতম সদস্য সোহেল খন্দকার, নাসিক ১০ নং ওয়ার্ড বিএনপি ‘র সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন ভূইয়া, ৮নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ভূইয়া, দুলাল বারী, আইলপাড়া পাঠানটুলী ব্যবসায়িক এসোসিয়েশনের সভাপতি মোঃ করিম উল্লাহ, নতুল আইলপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি হাজী আবু মুছা, ১০ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আবুল হাোসেন, আব্দুল আলী ফকির স্মৃতি সংসদের প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা সাচ্ , ১০নং ওয়ার্ড বিএনপি নেতা বিপ্লব হোসেন খান, নূরুল ইসলাম সুরজ, বাবুল ভূইয়া, গোলাম মর্তূজা আকাশ, সেলিম, দিদারসহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং নাসিক ৮নং ও ১০নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।