মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোতে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম  সিদ্ধিরগঞ্জে মীরপাড়া যুব সমাজের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ফতুল্লায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি সোহাগকে গ্রেপ্তার  পাঁচ টাকার নামমাত্র মূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জামা বিতরণে খোরশেদ ডিউটিরত রেলওয়ে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় তিনজন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে এমপি মান্নানের নির্দেশে ইফতার বিতরণ ফতুল্লায় র‍্যাব-১১’র অভিযানে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার  আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁদে কাদ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: রাজিব

সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোতে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ডিপোতে আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টা ৩৫ মিনিটে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় অবস্থিত ডিপোতে পৌঁছান। এ সময় তিনি ডিপোর সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জ্বালানি তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতা রয়েছে কি না তা জানতে চান প্রতিমন্ত্রী। একই সঙ্গে জ্বালানি তেলের অবৈধ লেনদেন বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, চোরাইভাবে জ্বালানি তেল সরবরাহ, ক্রয়-বিক্রয় কিংবা মজুদের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, প্রতিমন্ত্রী আকস্মিকভাবে মেঘনা ডিপো পরিদর্শন করেন এবং জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।