বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ভাষাসৈনিক প্রয়াত আলী আহাম্মদ চুনকার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া সাংবাদিককে কারাদণ্ড ও জরিমানা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী পানি আক্তারের অন্যতম সহযোগী ও যুবলীগ ক্যাডার হৃদয় গ্রেপ্তার নগরীর দেওভোগে একটি বাসার ছাদ থেকে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু  সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক মামলায় ৯ জন গ্রেপ্তার  ৬০ দিনের বিশেষ পরিকল্পনা নাসিক প্রশাসক সাখাওয়াতের  আলোচিত কণ্ঠশিল্পী নোবেল’কে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার  বাজারে তদারকিমূলক অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধের হুমকি,ডিসিকে ক্যাবের স্মারকলিপি  প্রশাসনের কাছে দাবি-সকলকে আইনের আওতায় এনে সাপ্লাই চেইন ঠিক রাখা হোক: দিপু ভুঁইয়া ত্যাগের মুল্যায়ন পেলেন এড. সাখাওয়াত, হলেন নাসিক প্রশাসক

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক মামলায় ৯ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পরিচালিত অভিযানে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে মাদক, চুরি ও অন্যান্য মামলার আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, নিয়মিত মাদক মামলায় ৯ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৩০ গ্রাম গাঁজা ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতাররা হলেন— জালকুড়ির মৃত আইয়ুব আলীর ছেলে মো. মোক্তার হোসেন (৬০), গোদনাইল (আরামবাগ) এলাকার মৃত মোসলিম মিয়ার ছেলে মো. আসলাম মিয়া (৫৫), সুমিলপাড়া (বিহারী ক্যাম্প) এলাকার মৃত নূর উদ্দিনের ছেলে মো. ফেকু (৪৪)।

চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে— ইমরান হোসেন ওরফে মিঠু (৩০), নিজাম উদ্দিন (২৮) কে।

অন্যান্য মামলায় গ্রেফতার— কদমতলী খালপাড়া মধ্য পশ্চিম পাড়া এলাকার মো. বাবুলের ছেলে হৃদয় আরাফাত (২৮), ও পশ্চিম কলাবাগ এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. মনির হোসেন (৪০)।

এ ছাড়া ২টি সিআর ওয়ারেন্ট মূলে আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ৯ জন আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।