সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের নতুন আরেকটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখালো পুলিশ শিক্ষা বৃত্তি ও সাধারণ চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ  একের পর এক অভিযোগ থাকার পরও ধরাছোঁয়ার বাইরে রাসেল মাহমুদ  সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল বৈশাখ উদযাপন: ডিসি দীর্ঘ দুই বছর ধরে ব্ল্যাকমেইল ও হয়রানি শিকার ব্যবসায়ী সোহাগ রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা:১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ফতুল্লায় দুʼটি শিল্প অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা  নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন  সদর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাপাতি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি আভিযানিক দল সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ভোর ৪টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে।

অভিযানে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর চৌরাস্তা এলাকায় পাকা রাস্তার ওপর থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাহাবুদ্দিন হাওলাদার (৪০), এবং মো. নূরুল আমিন (৩২)।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।