নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’ মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান এর পক্ষে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিএনপি নাসিক ৮ নং ওয়ার্ডের ১০৪ নং পাঠানটুলী আইলপাড়া সরকারি (প্রাঃ) বিদ্যালয় নির্বাচনী পরিচালনা কেন্দ্র কমিটির সদস্য সচিব ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির অন্যতম সদস্য শরিফুল হাসান রোকনের নেতৃত্বে আইলপাড়া – এনায়েতনগর ও নতুন আইলপাড়ায় নারায়ণগঞ্জ – ৩ আসনের ধানের শীষের প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নানের পক্ষে গণসংযোগে লিফলেট বিতরণ করা হয়।
৫(ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার ) সকাল ১১:৩০ মিঃ পাঠানটুলী আইলপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে বেলা ১:৩০ মিঃ পূনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচনী – ৩ আসনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের আহ্বায়ক জনাব মাসুকুল ইসলাম রাজিব। তিনি বলেন, আমাদের রাজনীতিটা হলো মানুষের আস্থার উপর নির্ভরশীল। আমরা সবসময় ভোটারদের থেকে সাধারন মানুষের থেকে প্রত্যাশার বেশি সাড়া পাই। আমাদের রাজনীতি হলো বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন ঘটানোর রাজনীতি। আমরা যখন যেখাই গিয়েছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন করছে। আমরা নির্বাচন কমিশনের যে নিয়ম সে নিয়ম মেনে আমরা ভোটারদের কাছে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি ইনশাআল্লাহ ১২ তারিখে সেটার প্রতিফলন ঘটবে।
সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন করার অধিকার সবার রয়েছে। অনেকেই দলে ছিলো এখনতো দলে নাই অতএব দলে না থেকে আপনি দলের সমালোচনা করেন আপনি করতে পারেন । এদেশের মানুষ, এ এলাকার মানুষ অবশ্যই সেটা ভোটের মাধ্যমে জবাব দিবে। আমরা মানুষের সমালোচনা পরনিন্দা পরচর্চা এগুলো আসলে বিএনপির রাজনীতির সাথে যায়না, আমাদের নেতা তারেক রহমান এ রাজনীতি করেনা। তারেক রহমানের রাজনীতি বাংলাদেশের মানুষ অনুধাবন করতে পেরেছে আমরা হিংসা হানাহানি প্রতিহিংসা বাদ দিয়ে কাঁদে কাঁদ মিলিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিতে চান চান তারেক রহমান। অতএব যে পরনিন্দা পরচর্চা নিয়ে থাকবে জনগন সেটার মূল্যায়ন কীভাবে করে আর আমরা মানুষের ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করে মানুষের আস্থা এবং ভালোবাসার জবাব ভালোবাসা দিয়ে দিতে চাই।আমাদের জন্য মানুষ কি করবে সেটা আপনারা ১২ তারিখে দেখবেন অতএব কে কি বললো এগুলো আমাদের কাছে বেশি বিবের্চ বিষয় না আমাদের বিবের্চের বিষয় হলো এ-ই এলাকার ভোটারদের যে চাহিদা, আশা আকাঙ্খা সেটা কিভাবে বাস্তবায়ন করবো সেটা কিভাবে প্রতিফলন ঘটাবো সেটা নিয়ে আমরা ব্যস্ত অতএব কেকি বললো সেটা নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের নাই।
এছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও ৮ নং ওয়ার্ড নির্বাচনী ইনচার্জ জনাব ডি এইচ বাবুল, কেন্দ্র কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়া চাঁন, যুগ্ন আহ্বায়ক সোহেল খন্দকার, কেন্দ্র কমিটির সদস্য আব্দুল মোতালেব, মোঃহযরত আলী, জাহাঙ্গীর মাদবর, কাজী আব্দুল বাকী দুলাল, আলমীর কবির অপু, মোঃ কামাল হোসেন, রহমত উল্লাহ, তোফাজ্জল হোসেন, বাবুল মিয়া, মোঃ সেলিম, হাবিবুর রহমান হাবিব, নাজিম পারভেজ অন্তু, আব্দুল আজিজ শিপন, শেখ হাসন রাজা, জাকির হোসেন, মোঃ মিন্টু, ফখরুল সুজন, মোঃ নিশাত, গোলাম মর্তুজা আকাশ, ইমতিয়াজ ভূঁইয়া, আল আমিন, মোঃ তন্ময়, মোঃ শাহীন, বিপ্লব হোসেন খান, রুমেল খন্দকার সীমান্ত আহমেদ শিমুলসহ প্রমুখ।
Leave a Reply