সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে যানজট নিরসনে কাজ করছেন ২০ জন সেচ্ছাসেবী। রোববার (৮ মার্চ) বিকেলে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে সেচ্ছাসেবকদের হাতে পোশাক তুলে দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি।

দেখা গেছে, ঈদ উপলক্ষে জমে উঠেছে সিদ্ধিরগঞ্জের মার্কেটগুলো। ব্যস্ততা বেড়েছে সড়কগুলোতে। জনগুরুত্বপূর্ণ স্থানে সৃষ্টি হচ্ছে যানজট। কখনো কখনো যানজট রূপ নিচ্ছে তীব্র ও স্থায়ী যানজটে। থেমে থেমে চলছে গাড়ির চাকা। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মজীবি মানুষ। এতে অপচয় হচ্ছে অর্থ ও সময়। ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখী সাধারণ মানুষদের।

ঠিক সেই মুহূর্তে মানুষের ভোগান্তি লাঘবে যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োগ দিয়েছেন বিশ জনের একটি সেচ্ছাসেবী টিম।

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে লাখো শ্রমিকের কর্মসংস্থানের সুবিধা থাকায় সড়কগুলোতে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের যাতায়াত রয়েছে। যেসব পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়,সেসব পয়েন্টে কাজ করবেন ওই সেচ্ছাসেবকরা।

এদিকে সেচ্ছাসেবকদের তত্বাবধানে থাকা সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মোহাম্মদ রিয়াজুল হাসান রিনাজ জানান, বেশ কিছু পয়েন্টে অবৈধ স্ট্যান্ড ও সড়কের ওপরে বিভিন্ন দোকান বসানোর কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। কিছুটা স্বস্তি নিয়ে সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে যেসব পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়, সেসব পয়েন্ট গুলোতে আমাদের এমপি মহোদয়ের নির্দেশে সেচ্ছাসেবী ভাইয়েরা কাজ করবেন বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, যুবদল কর্মী মো. তানিম, মো. কনক, মো. পান্থ, মো. রোমান, মো. ফরিদ, মো. সেলিম, মো. রতন ও মো. রুবেল প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।