শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ইফতার মাহফিল ও নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জনকে গ্রেফতার  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শহরের দেওভোগে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ৩ জন আহত সদর থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার  রূপগঞ্জের চনপাড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে র‍্যাবের অভিযান বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে ১ সন্তানের জননীকে ছুরিকাঘাত  ফতুল্লায় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামসহ ১৪ জন গ্রেপ্তার 

শহরের দেওভোগে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ৩ জন আহত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ তিনজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তিনতলা ভবনের নিচতলায় ঝুটের গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।

ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানান, সন্ধ্যা সোয়া সাতটার সময় ভবনটির নিচতলায় ঝুটের গুদামে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে নিচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধসে পড়ে। এতে গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ি শিপন, তার কর্মচারি লিটন ও বাড়ির ভাড়াটিয়া ছগির।

বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিস্ফোরণের বিকট শব্দ ও ঝাঁকুনিতে আশাপাশের আরও চারটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়। বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙ্গে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করে বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান।

তিনি বলেন, তিতাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।