মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

শহরের আমলাপাড়া এলাকায় তিনটি ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় নিয়মবহির্ভূতভাবে ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে তিনটি ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ। এছাড়া জেলা পুলিশও অভিযান চলাকালীন সহযোগিতা করে।

অভিযানকালে আমলাপাড়ার হরকান্তী ব্যনার্জী রোডের তিনটি ফার্মেসিতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসময় মনিরুল ইসলামের মা ফার্মেসিকে ১০ হাজার টাকা, শাওন মল্লিকের গ্রীণ ফার্মাকে ৫ হাজার টাকা এবং মো. হোসাইনের দেওয়ান ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠানে বেশি দামে ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, অননুমোদিত ওষুধ বিক্রি, এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির মতো অপরাধ ধরা পড়ে। অভিযান চলাকালীন আরও কয়েকজন দোকানদারকে ভবিষ্যতে অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

ওষুধ তত্ত্বাবধায়ক মো. সাইফুল্লাহ মাহমুদ বলেন, “জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে ফার্মেসিগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। ওষুধ বিক্রয়ে অনিয়ম করলে কারো প্রতি কোনো ছাড় দেওয়া হবে না। এমন অভিযান জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে চলবে।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।