, , ,
শিরোনামঃ
সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেপ্তার ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার ইপিজেডের এক ব্যবসায়ীকে গালাগাল ও হুমকি ; মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ’কে শোকজ টানা ভারী বর্ষণে সিদ্ধিরগঞ্জে পানিবন্দি মানুষ; এমপি মান্নানের নির্দেশে আদমজী পাম্পহাউজ পরিদর্শন  ফতুল্লায় শ্রমিক নেতা শহিদের বিরুদ্ধে অপপ্রচার ; এলাকাবাসীর প্রতিবাদ মিছিল 

রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গার্মেন্টস শ্রমিক গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকালে খাইরুল ইসলাম নামে এক গার্মেন্টস শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত, খাইরুল ইসলাম কুমিল্লার মুরাদনগর থানাধীন চাবিতলা এলাকার আব্দুল জলিলের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, সোমবার রাত  সাড়ে ৮টার দিকে শিশুটির মা পাশের একটি দোকানে কেনাকাটা করতে গেলে সেই সুযোগে  ঘরে প্রবেশ করে খাইরুল ইসলাম শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুরু করলে  আশপাশের লোকজন অভিযুক্ত খাইরুলকে  আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আটক খাইরুলকে পুলিশে সোপর্দ করে।

এঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরে মঙ্গলবার গ্রেপ্তারকৃত খাইরুলকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

তাং ১৪/০৭/২০২৬ইং
নারায়ণগঞ্জ রূপগঞ্জ প্রতিনিধি

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।