, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে ডিবির অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার তারেক রহমানের নির্দেশনায় মাঠে নামছে বিএনপি সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ, আলোচনায় ইরফান ভূঁইয়া নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৬৯ লাখ টাকা সাংবাদিকদের বছরজুড়ে খেলাধুলায় রাখতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা মাদক-সন্ত্রাস দমনে পরিবার ও শিক্ষকদেরও দায়িত্ব নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ নাশকতা-অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিয়া চাঁনের রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন

রূপগঞ্জে ডিবির অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে ১০০ গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৫টা ১০ মিনিট পর্যন্ত রূপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকার দড়িকান্দি গাজী সেতু সংলগ্ন ইসমাইলের হোটেলের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম ও সুজন তালুকদারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার মোহাম্মদ ইসমাইল হোসেন রূপগঞ্জ থানার দড়িকান্দি এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আব্দুল লতিফ এবং মাতার নাম আছিয়া বেগম।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।