রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-ঢাকা বিআরটিসি এসি বাস সার্ভিসের উদ্বোধন  এমপি কালামে’র রাজনৈতিক সচিব হলেন পুত্র আশা আই.ই.টি, সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আরিফ মীর  নারায়ণগঞ্জের যে পরিবর্তন হওয়া দরকার সেই পরিবর্তনগুলো হয়নি: প্রতিমন্ত্রী সাকি ব্রিটিশ আমল থেকে এই শহরকে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো কিন্তু নারায়ণগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত: এমপি কালাম সিদ্ধিরগঞ্জে মসজিদের সামনে নির্মাণসামগ্রীর স্তুপ, মুসল্লিদের চলাছলে ভোগান্তি  রাজধানীর পাশেই নারায়গঞ্জ হচ্ছে সবচেয়ে অবহেলিত একটি জেলা: প্রশাসক সাখাওয়াত আমরা প্রত্যাশা করি ঐক্যবদ্ধভাবে  একটি সুন্দর বাংলাদেশ গড়বো: এমপি আল-আমিন  এতিম শিশুদের নিয়ে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির ইফতার ও দোয়া মাহফিল

রাজধানীর পাশেই নারায়গঞ্জ হচ্ছে সবচেয়ে অবহেলিত একটি জেলা: প্রশাসক সাখাওয়াত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির কাছে নারায়ণগঞ্জ শহর ও বন্দরের মানুষের যাতায়াতের সমস্যার সমাধান চেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

শনিবার (৭ মার্চ) বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় গণসংহতি আন্দোলনের ইফতার আয়োজনে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত বলেন, “আমাকে সিটি প্রশাসক নিয়োগ করা হয়েছে। এই নিয়োগের পূর্বেই নারায়ণগঞ্জের প্রতিটি এলাকা সম্পর্কে আমরা জানি। রাজধানীর পাশেই নারায়গঞ্জ হচ্ছে সবচেয়ে অবহেলিত একটি জেলা। এই শহরে শীতলক্ষ্যা নদীর কারণে সদর দুই ভাগে বিভক্ত হয়েছে। এবং এই নদীর ঘাটগুলোতে গেলে দেখা যায় মানুষ সকাল-বিকেল কীভাবে পারাপার হয়। এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।”

তিনি প্রতিমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এখানে প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করবো- শহর ও বন্দরের এই সমস্যার সমাধান যেন দ্রুত নারায়ণগঞ্জবাসী পায়। এবং নারায়ণগঞ্জের যে সকল প্রকল্প ও পরিকল্পনা আপনার মন্ত্রণালয়ে যাবে, আমি প্রত্যাশা করি সবচেয়ে অগ্রাধিকার দিয়ে এই নারায়ণগঞ্জের বিষয়গুলো বিবেচনা করবেন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

গণসংহতি আন্দোলনের জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলনের মহানগর শাখার সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি নাহিদ হোসেন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।