বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে,একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে: এমপি আল-আমিন  নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ভিপি নুর ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

যারা এতদিন নির্বাচনকে সামনে রেখে জিকির করেছে, এখন তারা নির্বাচন ভুলে গেছে: ফয়জুল করীম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

জাতীয় ক্রয়োদশ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, “যারা এতদিন নির্বাচনকে সামনে রেখে জিকির করেছে, এখন তারা নির্বাচন ভুলে গেছে। মাঠ পর্যায়ের জরিপে দেখছে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। দেশের মানুষ চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিদেশে টাকা পাচারকারীদের আর দেখতে চায় না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ নৈশ ভোট, কারচুপি, পেশিশক্তির নির্বাচন দেখেছে; ভোটবিহীন প্রার্থী নির্বাচিত হওয়ার ঘটনাও দেখেছে। এবার জনগণ একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়- যেখানে কালো টাকা, পেশিশক্তি নয়; বরং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে।”

আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, “এই নির্বাচনে জনগণ ইসলাম ও ইসলামবিরোধী দুই ধারায় বিভক্ত হবে। একজন এমপি শুধু রাস্তা-ঘাট নির্মাণের দায়িত্বশীল নন; রাষ্ট্র কোন নীতি ও আদর্শে চলবে তা নির্ধারণ করাই তার বড় দায়িত্ব। ইসলামের পক্ষে থাকা এমপিরা দেশের স্বার্থে কাজ করবেন।”

সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরী, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা ইসমাঈল সিরাজি, মাওলানা মো. দ্বীন ইসলাম, মুহাম্মদ শফিকুল ইসলাম, সুলতান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।