রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বিএনপি নেতা মো: মিয়া চাঁনের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার  শুভেচ্ছা জানিয়েছেন মশিউর রহমান রনি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ডি এইচ বাবুল নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির প্রকৃতির গোছানো আয়োজনে নিউইয়র্কে রবীন্দ্রজয়ন্তী উদযাপন সোনারগাঁয়ে কুমিল্লা-৯ আসনের বিএনপির এমপির কারখানায় শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ 

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ওমরাহ পালনে সৌদি আরবে মাসুদুজ্জামান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন মাসুদুজ্জামান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই বিষয়টি জানান।

ফেসবুক পোস্টে মাসুদুজ্জামান লেখেন, “জানতাম যুদ্ধ আসন্ন, তারপরও চলে আসলাম মহান আল্লাহর দরবারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং কবুল করুন—আমিন।”

এর আগে সকালে মধ্যপ্রাচ্যের দেশ ইরান-এ যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে বহু বেসামরিক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জবাবে ইরান মার্কিন বাহিনীকে সহযোগিতার অভিযোগ তুলে সৌদি আরব-এ অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিসহ কয়েকটি দেশের ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

এই পরিস্থিতিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে অবস্থানরত বিদেশি ও দেশীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ তাদের সব ফ্লাইট বাতিল ও স্থগিত ঘোষণা করেছে। একইসঙ্গে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।