বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২২ টি পশুর হাটের ইজারা সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা মুসা গ্রেপ্তার পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন তারেক আল মেহেদী সোনারগাঁয়ে চারটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা মানবতাবিরোধী অপরাধে শামীম-অয়ন-আজমেরীসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বন্দরে অবৈধ দুইটি ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর  শহরের দেওভোগ এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  সোনারগাঁয়ে ১১০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারি গ্রেপ্তার  অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন ফতুল্লায় ফারিহা গার্মেন্টসের স্টোররুমে এজিএমে’র ঝুলন্ত লাশ উদ্ধার 

ভুল-ভ্রান্তি করে থাকলে ক্ষমাসুন্দর চোখে দেখবেন: শেখ হাসিনা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

বিগত নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘এই দীর্ঘ চলার পথে যতটুকু অর্জন, তার সবটুকুই আপনাদের অবদান। আপনাদের সহযোগিতা ছাড়া এ অর্জন করা সম্ভব হতো না। চলার পথে যদি কোনো ভুল-ভ্রান্তি করে থাকি, তাহলে আপনারা ক্ষমাসুন্দর চোখে দেখবেন- এটাই আমার আবেদন।’

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভাষণ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আবার সরকার গঠন করতে পারলে, ভুলগুলো শোধরানোর সুযোগ পাবো। ৭ জানুয়ারির নির্বাচনে ‘নৌকা’ মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।’

তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দলসমূহ এবং প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ, সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোন উদ্ভট ধারণাকে প্রশ্রয় দেবেন না এবং ইন্ধন জোগাবেন না।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ৩ মেয়াদে আওয়ামী লীগ লীগ সরকার গণতান্ত্রিক ধারা ও স্থিতিশীলতা বজায় রেখে জনকল্যাণমুখী ও সুসমন্বিত পরিকল্পনার মাধ্যমে একটি সমতা ও ন্যায়ের ভিত্তিতে গণতান্ত্রিক দেশ বিনির্মাণের পথে জাতিকে অগ্রসরমান রেখেছে। এরই মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের একটি টেকসই ভিত্তি স্থাপিত হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে।’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।