রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে বিএনপির ৬ নেতাকর্মী বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা বন্দরে বিকাশ এজেন্ট কর্মীকে ফাঁকা গুলি ও পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই নবনির্বাচিত সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী’কে জেএসএস’র ফুলেল শুভেচ্ছা চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী আওয়ামীলীগ নেতার মৃত্যু  ভাষা শহীদদের প্রতি জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন  প্রথম প্রহরে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন  সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ভাষা শহীদদের প্রতি বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের শ্রদ্ধা নিবেদন  প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি ডিসি ও এসপি’র শ্রদ্ধা নিবেদন  সিদ্ধিরগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি,সোর্স বাবুকে মাদক,অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার 

বন্দরে বিকাশ এজেন্ট কর্মীকে ফাঁকা গুলি ও পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে বিকাশের এক এজেন্ট কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও ফাঁকা গুলি করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার মদনপুর–মদনগঞ্জ মহাসড়কের লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার এজেন্ট কর্মী জানান, চলতি পথে দুই ব্যক্তি হঠাৎ এসে তাকে ধরে ফেলে। একজন সামনে থেকে গলায় চেপে ধরে এবং অপরজন পেছন থেকে জাপটে ধরে। এ সময় সামনে থাকা ব্যক্তি পিস্তল ঠেকিয়ে দ্রুত সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। পরে তার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

এ সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেল নিয়ে আরেকজন এসে দাঁড়ালে দুজনই তাতে উঠে পালানোর চেষ্টা করে। তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকেই তার দিকে ফাঁকা গুলি ছোড়ে। এরপর তার কাছে থাকা নগদ ২ লাখ ৯৯ হাজার টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশি টহল জোরদার করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।