মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে উঠান বৈঠক  ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি, সাঁতরে বাঁচলেন ১৩ শ্রমিক ইউনিয়নবাসী তিনবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন,এবারও নির্বাচিত করবেন: মাকসুদ হোসেন ধানের শীষকে আমাদের সকলকে বয়ে নিয়ে যেতে হবে: আবুল কালাম বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন গ্রেপ্তার  শুধু দল নয়, মাটি ও মানুষের কথাও ভাবতে হবে: গিয়াসউদ্দিন যেই হাত নিয়ে কেন্দ্র দখলে আসবে, সেই হাত জনতা ঐক্যবদ্ধ হয়ে ভেঙে দেবে: আল আমিন নারায়ণগঞ্জের নারীদের নিয়ে ব্যাপক কাজ করবো,তাদের অসুবিধাগুলো সমাধান করবো: নার্গিস মাকসুদ স্বামীর ছুরিকাঘাতে নারী উদ্যােক্তা ইতি মারা যায়, আদালতে সেন্টুর স্বীকারোক্তি  এই নির্বাচনকে ঘিরে যেন কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে: মান্নান

বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সাজু (২৩) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও ৩-৪ জন অজ্ঞাত ছিনতাইকারী পালিয়ে গেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানার একটি মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে বন্দর থানার ফরাজিকান্দা এলাকায় প্রধান ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে সাজুকে আটক করা হয়।

গ্রেপ্তার সাজু বন্দর রেললাইন এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে উল্লেখিত এলাকার জাহের আলী ভূঁইয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

পুলিশ জানিয়েছে, “গত রোববার রাতে আটক সাজুসহ আরও ৩-৪ জন ছিনতাই করার উদ্দেশ্যে ফরাজিকান্দা প্রধান ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছিল। আমাদের টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে সাজুকে আটক করা সম্ভব হয়। পরে তাকে বন্দর থানার দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।