নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার ছেলে ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার বন্দর থানা এলাকার কুশিয়ারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কাজী শামীম, সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম (পিপিএম), নন্দন সরকারসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে কুশিয়ারা এলাকা থেকে মো. রাজ্জাক (৪৫) ও তার ছেলে মো. ওয়াসিম (২৩)-কে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে ফতুল্লার ইসদাইর বায়ান্ন বাড়ি এলাকা থেকে ৫৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মো. রাজ্জাক (৪৫)-এর বিরুদ্ধে হত্যা, গুম, অপহরণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। তার ছেলে মো. ওয়াসিম (২৩)-এর বিরুদ্ধেও হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র আইনে ৭টি মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply