মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি সোহাগকে গ্রেপ্তার  পাঁচ টাকার নামমাত্র মূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জামা বিতরণে খোরশেদ ডিউটিরত রেলওয়ে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় তিনজন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে এমপি মান্নানের নির্দেশে ইফতার বিতরণ ফতুল্লায় র‍্যাব-১১’র অভিযানে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার  আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁদে কাদ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: রাজিব কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আসন্ন ঈদ, স্বাধীনতা দিবস ও হিন্দু সম্প্রদায়ের স্নানোৎসবকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান ডিসির ফতুল্লায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে

ফতুল্লায় র‍্যাব-১১’র অভিযানে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১।

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার পিলকুনি ৫ তলা মোচড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিসি-১ এর একটি আভিযানিক দল জনৈক সাখাওয়াতের বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে কুতুবপুর দক্ষিণ শিয়ার চর এলাকার মো. ফাহিমের ছেলে মাদক ব্যবসায়ী মো. মেহেদী হাসান রবিন ওরফে সুমন (২৯), কে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে সাড়ে ১১ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।