মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শহরকে হকার, যানজট ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি মিজানুর বন্দরে ওয়ারেন্ট ও পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার শিশুদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে: মামুন মাহমুদ ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা  ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু  সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা  মানুষের চাহিদা পূরণে রূপগঞ্জে ১০০ শয্যা হাসপাতালের দাবি এমপি দিপু ভূঁইয়ার হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ: এমপি মান্নান বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন এমপি কালাম হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লার পিলকুনীতে একটি মসজিদের ষষ্ঠ তলার ছাদ থেকে পড়ে জিহাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ফতুল্লার পিলকুনি এলাকার হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদ-এ এ ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই এলাকার ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া ও ইজিবাইক চালক জাহিদ মিয়ার ছেলে।

মসজিদের কেয়ারটেকার বনিআমিন জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি একাই লিফটের খোলা দরজা দিয়ে ষষ্ঠ তলায় উঠে যায় এবং সেখান থেকে ছাদে গিয়ে নিচে পড়ে যায়।

তিনি জানান, ঘটনার সময় তিনি অজু করতে গিয়েছিলেন। মসজিদটির নিচতলায় নামাজের ব্যবস্থা রয়েছে, দ্বিতীয় ও তৃতীয় তলায় মাদ্রাসা এবং উপরের তলাগুলোতে হলরুম রয়েছে।

শিশুটির বাবা জাহিদ মিয়া বলেন, “আমার দুই সন্তান, জিহাদ বড় ছিল। বাড়ির পাশে মসজিদ হওয়ায় সে প্রায়ই সেখানে খেলতে যেত।”

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিশুটি একাই ছাদে উঠে পড়ে গিয়ে মারা গেছে। পরিবার কোনো অভিযোগ না করায় এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নেওয়ায় মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়নি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।