শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নিতাইগঞ্জের তিনটি গুরুত্বপূর্ণ ঘাটের ইজারা পেলেন গম ব্যবসায়ি নিজাম উদ্দিন  নারায়ণগঞ্জকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাকে দিয়েছেন প্রধানমন্ত্রী:  সাখাওয়াত  ফতুল্লাকে দু’টি থানায় বিভক্ত করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে: এমপি আল-আমিন  ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যার চেষ্টা সৈয়দপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত, আহত ২ শিমরাইলে অবৈধ দখল উচ্ছেদ অভিযান, দোকান সরিয়ে নিতে ২৪ ঘন্টার সময়  আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা  নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দুর্ধর্ষ ৪ জন ডাকাত গ্রেপ্তার  ফতুল্লার একটি রোলিং মিলে বিস্ফোরণ ; দগ্ধ ৪ জন

ফতুল্লাকে দু’টি থানায় বিভক্ত করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে: এমপি আল-আমিন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

পোস্তগোলা থেকে চাষাঢ়া পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কটি ছয় লেনে উন্নীত করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিও লেটার (ডেমি-অফিসিয়াল লেটার) দিয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

বৃহস্পতিবার (২১ মে) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সভাকক্ষে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ তথ্য জানান।

এমপি বলেন, “পঞ্চবটি সড়কের কাজ চায়নার আগে যারা ঠিকাদারিত্ব নিয়েছিল, তারা ছয় মাসের মধ্যে কাজ শেষ করার কথা বলেছিল। তবে, আমরা ইতোমধ্যে সড়ক ও সেতু মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দিয়েছি, যাতে পোস্তগোলা থেকে চাষাঢ়া পর্যন্ত পুরনো সড়কটি ছয় লেনে করার কথা বলা হয়েছে।”

এ প্রকল্পের বাস্তবায়ন হলে বিশেষ করে কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর ও বক্তাবলী এলাকার মানুষ উপকৃত হবে বলে মনে করেন তিনি। আল আমিন বলেন, বর্তমানে দুই লেনের সড়ক ও আশপাশের ধুলার কারণে পুরো এলাকা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকেও এ বিষয়ে প্রস্তাবনা পাঠানোর আহ্বান জানান।

ফতুল্লা অঞ্চলে স্বাস্থ্যসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আলীরটেক ও গোপালনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত সময়ে গিয়েও কাউকে পাওয়া যায়নি। ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতে যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক ও নার্সের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। এতে সরকারি সম্পদের অপচয় হচ্ছে এবং মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

ঈদ উপলক্ষে পশুর হাটকে কেন্দ্র করে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, পঞ্চবটি, ভূঁইগড়, সাইনবোর্ড, জালকুড়ি ও শিবু মার্কেট এলাকায় সার্বক্ষণিক যানজট থাকে। এসব এলাকায় পুলিশ ও আনসার মোতায়েনের প্রয়োজন রয়েছে।

ফতুল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “প্রায় ২০ লাখ মানুষের জন্য মাত্র ১২০ জন পুলিশ সদস্য, সীমিত লজিস্টিক ও দুটি গাড়ি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন। এ কারণে ফতুল্লাকে দু’টি থানায় বিভক্ত করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”

পুলিশ সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও টাকা দাবির অভিযোগের কথাও উল্লেখ করে তিনি বলেন, “কয়েকজনের কারণে পুরো বাহিনীর বদনাম হোক, সেটা আমরা চাই না। এসব অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা উচিত।”

এমপি আল আমিন বলেন, সারাদেশে মাদকের বিরুদ্ধে বিজিবি, র‍্যাবসহ অন্যান্য বাহিনীকে নিয়ে যৌথ অভিযান চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের পর দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

এ সময় তিনি মাদক, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের একান্ত সচিব সেলিম হোসেন দিপু, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও ধর্মীয় নেতারা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।