মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে আইনগত সহায়তা দিবস পালিত পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন সচেতনতামূলক মতবিনিময় সভা  ঢাকায় শ্রমিক সমাবেশকে ঘিরে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক আসলামের ব্যাপক প্রস্তুতি  শহরকে হকার, যানজট ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি মিজানুর বন্দরে ওয়ারেন্ট ও পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার শিশুদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে: মামুন মাহমুদ ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা  ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু  সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা 

পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন সচেতনতামূলক মতবিনিময় সভা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ” শীর্ষক প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে একটি পরিবেশ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ কর্মশালার আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।

জেলা প্রশাসকের পক্ষে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।
সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) সৈয়দ আহাম্মদ কবির।

এছাড়া সভায় বক্তব্য রাখেন সহকারী পরিচালক মো. মোবারক হোসেন, মো. রাসেল মাহমুদ এবং পরিদর্শক টিটু বড়ুয়া, মো. হুজ্জাতুল ইসলাম ও রিমা খাতুন।

বিভিন্ন পরিবেশ বিষয়ক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে অংশ নিয়ে মতামত তুলে ধরেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।