রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জোট প্রার্থী মনির কাসেমী বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা  নাসিক ৮ নং ওয়ার্ডে সাবেক ছাত্রদল নেতা খোকনের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের প্রচারে না যাওয়ায় মা-মেয়েকে লাঞ্ছিতের অভিযোগ পার্লারের টয়লেট থেকে নিখোঁজের ৯ দিনপর এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার আড়াইহাজারে সড়ক দখল করে বিএনপি প্রার্থী আজাদের নির্বাচনী মঞ্জ, উচ্ছেদ ও জরিমানা আমরা প্রতিশ্রুতিতে নয়, কাজে বিশ্বাস করি: কালাম বন্দর থানার ওসি একটি বিশেষ প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন: তারিকুল জনপ্রতিনিধি মানে জনগণের চাকর, জনগণের ওপর বসে থাকা কোনো প্রভু নয়:অঞ্জন দাস কিছু কিছু প্রার্থী শুনতাছি কোটি কোটি টাকা খরচ করছে: নান্নু মুন্সি মান্নান সাহেব কিছুদিন আগে দস্তখত করা শিখেছে, তাকে মনোনয়ন দিয়েছে: গিয়াসউদ্দিন

নাসিক ৮ নং ওয়ার্ডে সাবেক ছাত্রদল নেতা খোকনের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করার লক্ষ্য সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার(৮ ফেব্রুয়ারী) সকাল থেকে রাত পর্যন্ত নাসিক ৮ নং ওয়ার্ড বাড়িপাড়া এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহবান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ধনকুন্ডা জুনিয়র হাইস্কুল নির্বাচন কেন্দ্র কমিটির আহবায়ক তোফাজ্জল হোসেন, বিএনপি নেতা, বাদশা মেম্বার, হযরত আলী, শাহবুদ্দিন মন্ডল, কামাল ভূঁইয়া, যুবদল নেতা জামাল প্রধান, মৎসজীবিদলের যুগ্ম আহবায়ক আরমান, আরজু, রাসেদ, শিমুল, আলমগীর হোসেন খোকা, সোহেল সিকদার, অয়ন সিকদার, মামুন, সালাম, শাহজালালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।