, , ,
শিরোনামঃ
কবি-সাংবাদিক এনামুল হক প্রিন্সের স্মরণে নারায়ণগঞ্জে আবেগঘন স্মরণসভা ও দোয়া সিদ্ধিরগঞ্জে কাইল্লা জাকিরের বিরুদ্ধে চাঁদাবাজি-ভূমিদস্যুতার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী নারায়ণগঞ্জে ইজিবাইক-মিশুকে ভাড়া নৈরাজ্য, ক্ষুব্ধ যাত্রীরা ধলেশ্বরী নদীতে মিলল নারায়ণগঞ্জের নিখোঁজ তরুণের মরদেহ স্থানীয় নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ বিএনপিতে অভ্যন্তরীণ টানাপোড়েন, অঙ্গসংগঠনেও নেতৃত্বের সংকট নারায়ণগঞ্জে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে আলোচনা; শিশুদের জন্য নিরাপদ মাঠ ও খেলাধুলার পরিবেশ নিশ্চিতের তাগিদ “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত”—নারায়ণগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী সাখাওয়াতের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিএনপির দুই নেতাকে শোকজ আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক পদ থেকে অ্যাডভোকেট সামছুন নূর বাঁধনের পদত্যাগ হকার ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ শহর: সম্মিলিত উদ্যোগের প্রশংসা নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের

নারায়ণগঞ্জে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় মানসিক প্রতিবন্ধী (৬০) এক নারীকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

২৯ মে শুক্রবার সকালে উপজেলার পুরাতন সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ধর্ষণের ঘটনায় প্রতিবন্ধী নারীর মেয়ে বাদী হয়ে সদর মডেল থানা মামলা দায়ের করেন।

 

আটক আলমগীর হোসেন একই এলাকার গফুরের ছেলে।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, ‘মানসিক প্রতিবন্ধী ওই নারী সৈয়দপুর এলাকায় ঘুরে বেরাতো। বৃহস্পতিবার রাতে ওই নারীকে আলমগীর হোসেন ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর বিষয়টি জানতে পেরে আলমগীর হোসেনকে আটক করে পুলিশে দেয়। পরে রাতেই প্রতিবন্ধী নারীর মেয়ে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।’

 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘আলমগীর হোসেন ধর্ষণের কথা স্বীকার করায় দুপুরে আদালতে পাঠানো হয়। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠায়। আর ওই নারীকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।