মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শহরকে হকার, যানজট ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি মিজানুর বন্দরে ওয়ারেন্ট ও পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার শিশুদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে: মামুন মাহমুদ ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা  ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু  সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা  মানুষের চাহিদা পূরণে রূপগঞ্জে ১০০ শয্যা হাসপাতালের দাবি এমপি দিপু ভূঁইয়ার হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ: এমপি মান্নান বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন এমপি কালাম হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জের মনোনয়ন প্রত্যাশীরা গুলশান কার্যালয়ে, ঐক্যবদ্ধের নির্দেশ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রাজধানীর গুলশান কার্যালয়ে দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কয়েকজন নেতাকে। তারা প্রায় সকলেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনকে কেন্দ্র করে দলটির নেতাদের কেন্দ্রীয় চেয়ারপার্সনের কার্যালয়ে এ উপস্থিতি রাজনৈতিক অঙ্গণে আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে যান নেতারা। জেলা ও মহানগর বিএনপির নেতাদের কয়েকজনের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গুলশান কার্যালয়ে দেখা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বাবা আবুল কালামের পক্ষে যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ আরও কয়েকজনকে।

একটি ছবিতে পাশাপাশি দাঁড়ানো অবস্থায় আশা ও টিপুকে হাস্যোজ্জ্বল দেখা যায়। তাদের পাশেই ছিলেন সাখাওয়াত হোসেন ও রাজীবও। স্থানীয়ভাবে টিপু ও আশার মধ্যে দ্বন্দ্বের কথা সকলেই জানেন। গত বছর বন্দরে দলীয় কর্মীদের হামলায় আহত হন আবু আল ইউসুফ খান টিপু। ওই সময় হামলার ঘটনায় মামলায় টিপু মামলায় আবুল কাউসার আশাসহ তার ঘনিষ্ঠদের আসামি করেন। তখন থেকেই তাদের দ্বন্দ্বের বিষয়টি আরও প্রকাশ্যে আসে। তবে, গুলশান কার্যালয়ে তাদের হাস্যোজ্জ্বল ছবি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

যোগাযোগ করা হলে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, “মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে কেন্দ্র জরিপ করেছে। সেই জরিপ থেকে কয়েকজনকে গুলশান কার্যালয়ে ডাকা হয়। দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা সেখানে ছিলেন। তারা সকলকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করতে বলেছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।