শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
অবরোধকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ,  আহত ১০ নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ  যেসব কোম্পানি জাহাজগুলোতে পণ্য মজুদ রেখেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নির্দেশ :নৌপরিবহন মন্ত্রী  দশ মামলায় জামিন, আর একটি হত্যা মামলায় আইভীকে ‘শ্যােন অ্যারেষ্ট’  নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার দ্রুততম সময়ের মধ্যে ভাঙাচোরা সড়ক মেরামত করে তোলা হবে নাসিক প্রশাসক  অটোচালক শাহাদাতের পাশে এমপি মান্নান, দিলেন নতুন অটোরিকশা  আড়াইহাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নার্স নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আড়াইহাজার ও বন্দরে এ দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে আড়াইহাজারে শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাসফিয়া নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়।

সে কুমিল্লা জেলার আলীপুর এলাকার আলী হোসেনের মেয়ে। পরিবারসহ সিএনজিতে করে ঢাকা থেকে আলীপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত আরো ৩ জনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. আলাউদ্দিন জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

অন্যদিকে একই দিন সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারান এক নার্স। মোটরসাইকেলে স্বামীর সঙ্গে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রিতা হালদার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামের খোকন বাড়ৈর স্ত্রী।

বন্দর থানা পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় নার্সের মৃত্যুর ঘটনায় আমরা ট্র্যাকটিকে জব্দ করেছি। প্রাথমিক সুরত হাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।