সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে মাতৃ ছায়া ফাউন্ডেশনের উদ্বোধন করলেন নার্গিস মাকসুদ নারায়ণগঞ্জে দুই থানার ওসি’কে প্রত্যাহার  হামের টিকা দিতে স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকদের ভীড় নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিগানে ৮৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ  সিদ্ধিরগঞ্জে শিমরাইলে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ  নারায়ণগঞ্জের ৯৯ ভাগ মানুষের চাওয়া-যানজট ও হকার সমস্যা সমাধান: প্রশাসক সাখাওয়াত নারায়ণগঞ্জে যমুনা টেলিভিশনের যুগর্পূতি উৎসব উদযাপন বন্দরে ১৫ ঘন্টা ব্যবধানে আবারও অগ্নিকান্ড নগরীর দেওভোগে জান্নাত কনভেনশন হল-২’-এর শুভ উদ্বোধন বন্দরে দুই পলাতক আসামি গ্রেপ্তার 

নারায়ণগঞ্জে দুই থানার ওসি’কে প্রত্যাহার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দু’জনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রোববার (৫ এপ্রিল) জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এক আদেশে তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

সদর মডেল থানায় মোহাম্মদ আব্দুল হালিম ও সিদ্ধিরগঞ্জ থানায় মহম্মদ আব্দুল বারিক ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যাহারের পর তারা পুলিশ লাইনসে সংযুক্ত হয়েছেন।

তবে, নির্দিষ্ট কী কারণে তাদের থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে তা জানাতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

“ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই প্রত্যাহারের আদেশ হয়েছে”, বলেন তিনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।