বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম ও থানা সফর শুরু

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

গত ১৬ই মে শুক্রবার গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ হয়।

জমকালো আয়োজনের মাধ্যমে আত্মপ্রকাশ পায় সংগঠনটির। অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে নবগঠিত সংগঠনের আহ্বায়ক ও ডা. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে ১৩৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

ইতিমধ্যে সারাদেশে চলমান রয়েছে কার্যক্রম। জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সংগঠনটির নেতৃবৃন্দরা। তারই অংশ হিসেবে আজ (সোমবার) ২ জুন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান থানাভিত্তিক সফরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন৷ জানা যাচ্ছে এই মতবিনিময় সভাগুলো আগামীতে জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলার সকল পর্যায়ের কমিটি গঠন করতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি নিয়েও কাজ করবেন জাতীয় যুবশক্তি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।