রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-ঢাকা বিআরটিসি এসি বাস সার্ভিসের উদ্বোধন  এমপি কালামে’র রাজনৈতিক সচিব হলেন পুত্র আশা আই.ই.টি, সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আরিফ মীর  নারায়ণগঞ্জের যে পরিবর্তন হওয়া দরকার সেই পরিবর্তনগুলো হয়নি: প্রতিমন্ত্রী সাকি ব্রিটিশ আমল থেকে এই শহরকে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো কিন্তু নারায়ণগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত: এমপি কালাম সিদ্ধিরগঞ্জে মসজিদের সামনে নির্মাণসামগ্রীর স্তুপ, মুসল্লিদের চলাছলে ভোগান্তি  রাজধানীর পাশেই নারায়গঞ্জ হচ্ছে সবচেয়ে অবহেলিত একটি জেলা: প্রশাসক সাখাওয়াত আমরা প্রত্যাশা করি ঐক্যবদ্ধভাবে  একটি সুন্দর বাংলাদেশ গড়বো: এমপি আল-আমিন  এতিম শিশুদের নিয়ে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির ইফতার ও দোয়া মাহফিল

দুটি বাল্য বিয়ে বন্ধ ও ১০হাজার টাকা জরিমানা করলেন নাহিদা বারিক

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২টি বাল্য বিয়ে বন্ধ করলেন নির্বাহী কর্মকর্তা। এসময় ২টি বাল্য বিয়ের কাজে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করার দায়ে হাজী মোফাজ্জল হোসেন নামে একজনকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ২১ এর ২ ও ৩ উপ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

২৯ মে শুক্রবার নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন পাইকপাড়া, শাহসুজা রোড, লামাপাড়ায় ২টি বাল্য বিয়ের আয়োজনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিয়ের পাত্রী পক্ষের পিতা-মাতা এবং ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবুর উপস্থিতিতে বাল্য বিয়েটি ২টি তাৎক্ষণিকভাবে বন্ধ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।

 

এসময় পাত্রীর পিতা ও মাতাকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করলে তাঁরা তাদের ভুল বুঝতে পারেন এবং অঙ্গীকার করেন তাঁদের মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না। তাঁদের মেয়েকে লেখাপড়া করাবেন।

 

ইউএনও নাহিদা বারিক জানান, ‘বিয়ে বন্ধ করে ওই মেয়ের লেখা পড়ার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল করিম বাবুকে দায়িত্ব প্রদান করা হয়েছে। জনপ্রতিনিধি জানিয়েছেন যে ভবিষ্যতে এ ধরণের বাল্য বিয়ে যেন না হয় সে বিষয়ে তিনি তৎপর থেকে সার্বিক সহযোগিতা করবেন।’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।