মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ঢাকায় শ্রমিক সমাবেশকে ঘিরে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক আসলামের ব্যাপক প্রস্তুতি  শহরকে হকার, যানজট ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি মিজানুর বন্দরে ওয়ারেন্ট ও পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার শিশুদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে: মামুন মাহমুদ ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা  ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু  সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা  মানুষের চাহিদা পূরণে রূপগঞ্জে ১০০ শয্যা হাসপাতালের দাবি এমপি দিপু ভূঁইয়ার হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ: এমপি মান্নান বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন এমপি কালাম

ঢাকায় শ্রমিক সমাবেশকে ঘিরে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক আসলামের ব্যাপক প্রস্তুতি 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

মহান মে দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

আগামী ১ মে (শুক্রবার) রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুম্মার পর এ সমাবেশ হওয়ার কথা রয়েছে।

এদিকে এ সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদল। সোমবার (২৭ এপ্রিল) বিকালে নগরীর ১নং গেটস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা শেষে এমনটিই জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম।

তিনি জানান, দলের দুঃসময়েই আমরা হাজার হাজার শ্রমিক নিয়ে ঢাকায় বিএনপির সভা-সমাবেশে হাজির হয়েছি। আর এখনতো দল ক্ষমতায়, এখনতো আর কোন বাঁধা-বিপত্তি নেই, আওয়ামী সন্ত্রাসীদের হামলার ভয়ও নেই।। তাছাড়া প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান এবারই প্রথম কোন শ্রমিক দলের সমাবেশে উপস্থিত থাকবেন। সুতরাং এ সমাবেশে সর্ববৃহৎ উপস্থিতি আমাদের থাকবে, ইনশাআল্লাহ্।

প্রস্তুতি সভায় মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, মো: সেলিম, সদস্য আ: মতিন ভূইয়া, বিল্লাল হোসেন, আল আমিন, জামাল, অলিক, আজিম সরদার, মানিক, শাহীন, জাহাঙ্গির প্রমূখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।