, , ,
শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে না:গঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা, খালেদা জিয়ার নেতৃত্বে বিস্তার, তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায়  আইনশৃঙ্খলা, নাগরিক সেবা ও উন্নয়নে সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর নির্দেশ হাবীবুর রশীদের সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার, হত্যায় ব্যবহৃত ৩ ছুরি উদ্ধার সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে রিপন সরকারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক—মো: মাসুম প্রধান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে আবুল বাসার বাদশার শুভেচ্ছা সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত দুই ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গ্যাস-বিদ্যুৎ সংকটে নারায়ণগঞ্জের শিল্পকারখানা: দ্রুত সমাধান ও সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে তিতাসকে নীট ডায়িং মালিকদের স্মারকলিপি 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক পাঠাও কর্মীর মৃত্যু

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক পাঠাও কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে পিরোজপুর ইউনিয়ন সংলগ্ন মারিখালী ব্রিজ এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত পাঠাও কর্মীর নাম রাফি মিয়া (২৩)। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মইনুল মিয়ার ছেলে। সে চাকুরি সুবাধে সোনারগাঁয়ের গোহাট্টা এলাকায় ভাড়া থাকতেন।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টর জাহিদ মিয়া জানান, নিহত যুবক পাঠাও কুরিয়ারে অনলাইনের পন্য ডেলিভারি করতেন। উপজেলার মেঘনা নিউটাউন এলাকা থেকে পন্য ডেলিভারি দিয়ে আসার সময় পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারীখালী ব্রিজে এলে পেছন থেকে আসা বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে। মারাত্মকভাবে আহত হলে ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) ওয়াহিদ মোর্শেদ জানান, পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত করা গেছে। পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলমান। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।