শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শহরকে হকার, যানজট ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি মিজানুর বন্দরে ওয়ারেন্ট ও পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার শিশুদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে: মামুন মাহমুদ ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা  ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু  সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা  মানুষের চাহিদা পূরণে রূপগঞ্জে ১০০ শয্যা হাসপাতালের দাবি এমপি দিপু ভূঁইয়ার হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ: এমপি মান্নান বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন এমপি কালাম হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা আনু’র পাশে এড. টিপু

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ডন চেম্বারের নিজ বাসভবনে যান মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।

এসময় তিনি আনোয়ার হোসেন আনুর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

অ্যাডভোকেট টিপু বলেন, “দলের একজন নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী নেতা হিসেবে আনু সবসময় দলের স্বার্থে কাজ করে গেছেন।”

এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরকার, ১২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, যুবদল নেতা আব্দুল্লাহ, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান, ১৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রিপন শিকদার, ১৩নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মো. দুলাল হোসেন, ১২নং ওয়ার্ডের সিনিয়র সাধারণ সম্পাদক মাসুম এবং জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন।

সকলের উপস্থিতিতে আনোয়ার হোসেন আনুর দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয় এবং তার পরিবারকে ধৈর্য ধরে সাহস রাখার অনুরোধ জানানো হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।