শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শহরকে হকার, যানজট ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি মিজানুর বন্দরে ওয়ারেন্ট ও পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার শিশুদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে: মামুন মাহমুদ ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা  ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু  সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা  মানুষের চাহিদা পূরণে রূপগঞ্জে ১০০ শয্যা হাসপাতালের দাবি এমপি দিপু ভূঁইয়ার হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ: এমপি মান্নান বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন এমপি কালাম হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়: সজীব

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেছেন, “প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে সোনার বাংলাকে ডাকাত, ছিনতাইকারী ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি ছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সাংসদ ইতোমধ্যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন। যার সুফল সোনারগাঁবাসী এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।”

তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে, যেখানে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম খান।

সভাপতির বক্তব্যে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, “সোনারগাঁ থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সবসময় আন্তরিকভাবে কাজ করছে। মাদক, সন্ত্রাস, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গণমাধ্যম কর্মীদের সহযোগিতা এই প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরলে সমাজে সচেতনতা বৃদ্ধি পায় এবং অপরাধ দমনে পুলিশ আরও কার্যকরভাবে কাজ করতে পারে।”

ওসি আরও বলেন, “পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজ থেকে অপরাধ অনেকটাই নির্মূল করা সম্ভব। সোনারগাঁকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সাংবাদিক মাজহারুল ইসলাম, রুবেল মিয়া, ইমরান হোসেন, সজিব হোসেন, মশিউর রহমান, ডালিম হোসাইন, হুমায়ুন কবির, রাসেল হোসাইন, কামরুজ্জামান রানা, মনির হোসেন, শাহজালাল হোসেন, পনির ভূইয়া, সামির হোসেন, মোক্তার হোসেন, তরিকুল ইসলাম, তোরভ হোসেন, মীমরাজ হোসেন, পলাশ মাহমুদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় মসজিদের ইমামগণ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।